বেলা থাকতেই ফিরো বেলা ফুরবোর আগে...

কখনো যদি মনে পড়ে,

মন পোড়ার গন্ধ টের পাও আমি অব্ধি–

তবে ফিরো।

যে কোন অজুহাতে ডাক দিও।

তোমার সুখের ভাগিদার হতে পারি নি, দুঃখের তো পারাই যায়।

ধরো তোমার সেই ফেরা যদি হয় আমার শেষ বয়সের অন্তিমকাল!

তবুও ফিরো....

যদিও তুমি কখনো চাও না বুড়ি হতে...

তবুও ধরো যখন তোমার সুশ্রী লম্বা কৃষ্ণকালো চুলে সাদা হয়ে যাচ্ছে, চোক্ষোতে মোটা ফ্রেমের চশমা, হাতের রেখাগুলোয় জট, ঢিলেঢালা শুভ্রতর চামড়া, ভাজপড়া মেদ, বাকা হয়ে গেছে কোমর, লাঠিতে ভর করে তোমার চলাচল :'(

কিংবা...

তুমি লাইফের শেষ দিনগুলোতে শয্যাশায়ী...

তবুও সংকোচ করো না লক্ষ্মীটি!

ফিরতে ইচ্ছে হলে ফিরো।

ডাক দিও যে কোন ছুতোয়। 

কেমন? :')

জনমভর ভালোবাসায় শরীর তো কেবলই দু'চার দিনের মুগ্ধতা, মোহ লক্ষ্মীটি!

শরীরের মুগ্ধতা, মোহ কেটে যায় একদিন।

কিন্তু মনে যে মুগ্ধতা জন্মায় সেই মায়া জনমভরও কাটানোর উপায় নাই গো-

য়ার কাটানোর উপায় নাই।


তুমি জানো!

তুমি আমার চাওয়া, ভালবাসা, মায়ায় জড়ানো আর্ট গ্যালারি।

চাইলেই ঝেড়ে ফেলতে পারি না, পারবো না আমি :'((

কখনো যদি মনে পড়ে,

মন পোড়ার গন্ধ টের পাও আমি অব্ধি–

তবে ফিরো।

যে কোন অজুহাতে ডাক দিও।

ফিরতে ইচ্ছে হলেই ফিরো,

তুমি ফিরবে বলে আমি বাতাসে কান পেতে থাকবো, শীতল শো শো শব্দ জানান দিবে এই তুমি আসছো বলে...

কী? 

আসবা না?

তুমি এসো কিন্তু....

Comments