থেকে যাও, দিয়ে যাও উষ্ণ আলিঙ্গন; রয়ে যাও বিধ্বস্ত হৃদয়ে চিরদিন...
আজকাল রুমের লাইট অফ করে, মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করে ঘণ্টা কাটিয়ে দেওয়ার স্বভাবটা দিনদিন বাড়ার লগে কমতেছে। মোবাইল টা কেমন যেনো অসহ্যকর লাগে ইদানীং। পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকা সত্ত্বেও বালিশের পাশে কিংবা পকেটে পড়ে থাকে অবহেলায়। এখন বেশিরভাগ রাত কাটে অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে। শরীরটা বেশ ক্লান্ত; বালিশে মাথা, তবুও ঘুম না আসা। চোখ বন্ধ করলেই মনে হয় কি যেনো এক অদৃশ্য চিন্তা চেপে ধরে। তোমার কথা না বলা কুঁড়ে কুঁড়ে খায় ভেতরটাকে। জীবনটা কেমন জটিল ও অস্বস্তিকর হয়ে উঠেতেছে দিনদিন। আজকে ঘাটলাপাড়ে রাস্তায় দেখা হয়েও চোখ নামাই নিলা আমার চোখে চোখ পরতেই। এমন তো করো নাই কোনো সময়? :'( আমার তো অসহ্য লাগে এইরকম করলে তুমি, পর পর মনে হয় নিজেরে। যদি মনে করো, তোমারে দেখলেই বা হঠাৎ আমার লগে দেখা হইলেই আমি ঘৃণা চেপে তোমারে দেখি, তাইলে তা ফেরাউনের চরিত্রের লাহাইনই মিথ্যা গো। একরাশ পরিমাণ মুগ্ধতা, মায়া আর ভালোবাসা নিয়া তাকাই তোমার দিক এতিমের লাহাইন। তুমিও দয়া কইরা একটু তাকাইয়া মুচকি হাইসো লক্ষ্মীটি!☺️ এই যে তুমি আমার বুকে নাইম্মা আশা রাইখা বুকে লগে বুকের জোড়া দিলা,আত...



