মায়াবতী কোনো এক সিলিন্ডারের প্রেমে পড়েছিল সাসপেন্সে ভোগা এক যুবক...
স্বর্ণলতা,
তোমারে পাই নাই, এই একখান দুঃখ আমারে প্রতিদিন পথে নামাইয়া দেয়।
সব নিয়াও আমি হইয়া উঠি শহরের একমাত্র দেউলিয়া। মনে হয় গতকালের ঝড়ে আমার সবকিছু বানের জলে ভাইসা গেছে, আমি পৃথিবীর মাটি কামড়াইয়া বহুদিন হাঁইটা বেড়াইতাছি, কোথাও উঠবার মত ঘর নাই। ঘর বলতে তোমার বুকের ভেতরটা বুঝতাম, সেখানে এখন অন্যকেউ ভিটামাটি গইড়া নিছে, আর আমি হইলাম পুরো দমে পর মানুষ।
তোমারে পাই নাই, এই একখান দুঃখ আমারে আমডার শ্মশানের দিকে নিয়া যায়। আমি দাঁড়াইয়া দেখি, অকাল মৃত্যুর পর আমার স্বপ্নের দেহ চন্দন কাঠের আগুনে দাউদাউ করে পুড়তাছে। যেই বৃষ্টিতে মানুষ হইয়া উঠে প্রিয়জনকে বুকে লইয়া রোমান্টিক কবিতার লাইন, সেই বৃষ্টিতে আমি ভিজতে দেখি আমার ইচ্ছার কবর, বৃষ্টির জলের স্রোতে কবর থাইকা মাটি সরে যায়, অর্ধেক পঁচা ইচ্ছার লাশের তীব্র গন্ধ ছড়ায়, আমার বুকের বা’পাশ অবশ হইয়া যায়।
তোমারে পাই নাই, এই একখান দুঃখ আমারে আরো বেশি ব্যর্থ করে তোলে। মনে পরে তোমার লাইগা করা যাবতীয় পাগলামো বিফলে গেলো।
রাতভর জেগে ডায়রি লিখা, হোস্টেলের ছাদে গভীর রাত্রিরে চাঁদ দেখে তোমার কথা মনে করা, নামাজে দাঁড়াইয়া কিংবা ভাত খাওনের সময় অশ্রুসিক্ত নয়ন কইরা ফেলা, সব কি বৃথা!!
তোমারে পাই নাই, এই একখান দুঃখ আমারে দুঃখী করে তুলে।
আমার শুধু সেই পোলার কথা মনে হয়, যাকে মহাপুরুষ বলে গলায় পড়িয়াছো পিরিতের মালা।
অবশ্য তোমারও দোষ ছিল না। তোমাকে ইউজ করে ব্রেনওয়াশ করছে বেবাক কিছু মেয়ে।
যাই হোক, সে কতটুকু তোমারে সাধনা করিলো, কীভাবে চাহিয়া নিলো তোমারে সৃষ্টিকর্তার কাছ থাইকা। আমি পরের বার জন্মাইলে সে হইয়াই জন্মাইবো, যে তোমারে পাইয়া যায় সহজেই। যে তোমারে চাইলেই চুমু খাইতে পারে, তোমার গায়ের গন্ধ পারফিউমের মত মাঁখতে পারে অনায়াসে। যে তোমার শরীরে ডুব সাঁতার খেলায় মেতে উঠতে পারে, ভীষণ অধিকারে।
তোমারে পাই নাই, এই একখান দুঃখ আমারে নষ্ট করে দেয়।
তোমারে আমার ভেতরটা দেখাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই তোমার লাইগা আমার কতখানি পরাণ পুড়ে।
তুমি কি নিদারুণ চলে যাও, আমার সূর্য ডুবে যায়, অন্ধকার লেগে থাকে ব্যক্তিগত মন আকাশে।
সাঁতার না জানা মানুষ ডুইবা গেলে তাও মানা যায়, সাঁতার জেনেও আমি ক্যান ডুইবা মরি।
নিজেরে কি করে বুঝাই, মৃত্যুতে বিচ্ছেদ হইলে তাও মানা যায়, জীবিত মানুষের বিচ্ছেদ কেমনে মাইনা লই!
তোমারে পাই নাই এই একখান দুঃখ আমারে রোজ রোজ খুন করে যায়। যাওয়ার আগে যদি কইয়া যাইতা এই অসহ্যনীয় যন্ত্রণা আর আর্তনাতগুলো কবে শেষ হইবো কবে মুক্তি পামু কবে কবে! :
তোমার অবসর সময়রা জানেনা,
আমার মন খারাপগুলো কত ভয়ংকররকম বিষণ্ণ :')
[০৩/১০/২০২৩]



Comments
Post a Comment