হয়তো অন্য কোনো জন্মে...

এই জন্ম তো কেটেই গেলো....

তোমার হাত ধরে সমুদ্রের পাড় ঘেষে পাশাপাশি হেঁটে যাওয়া, বেহালার সুরের মতো তোমার নাকে মুখে দোল খাওয়া কৃষ্ণকালো লম্বা চুলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা। বুকের গভীরের গচ্ছিত সমস্ত স্বপ্নগুলোর জীবন দিবো খুব শীঘ্রই লক্ষ্মীটি! :'))

হয়তো অন্য জন্মে, এ জন্ম তো কেটেই গেলো ঢেউ,

চোখের কর্ণিয়ার ভেতর ফাগুন নিয়ে, হাজার কথার আর্তনাদের দোকান খুলে, তোমার জন্যে রাত্তিরি জাগা; 

হোস্টেলের ছাদে একা বসে শ্রাবণ মেঘের বজ্রপাতে ভয় পাওয়া তোমায় আমি, বুকের কাছে পেয়ে যাওয়া।

অধরা সব ইচ্ছেগুলোকে ইচ্ছে মতো উড়তে দিবো খুউউউব শীঘ্রই লক্ষ্মীটি😅

হয়তো অন্য কোন জন্মে; এ জন্মতো কেটেই গেল....

এ জন্মে তো দু'আনা খুচরোর মতো অবহেলায় অজান্তেই রয়ে গেলাম, কথা বলার তৃষ্ণা নিয়ে ঠুকরে ঠুকরে মরেই গেলাম, একটু দেখার ইচ্ছে নিয়ে অন্ধ আমি হয়েই গেলাম, না পাওয়ার যন্ত্রণা সব একলা একলা সয়ে গেলাম, তোমার কষ্টে ঠুকরে কাঁদা কিংবা স্টুডিওর ছবির মতো তোমার রঙীন জীবন থেকে খুব গোপনে ঝাপসা হলাম। 

হয়তো অন্য কোন জন্মে; এ জন্মতো কেটেই গেল লক্ষ্মীটি!

সে জন্মে আর কিছু হই বা না হই;

আমি...

তোমার হবো 

তোমার হবো

তোমার হবো 

তীব্র শীতের মৌসুমেতে ভীষণ উষ্ণ সুয়েটারের মতো- তোমায় ঠিকইই জড়িয়ে রবো লক্ষ্মীটি!

❝জীবন তো এমনি কেটে যেত

কেন যে তোমার পথের কথা মনে পড়লো।

আর কি তবে দেখা হবে না?❞ :'((

[১৮/০৮/২০২৩]

Comments

Post a Comment