থেকে যাও, দিয়ে যাও উষ্ণ আলিঙ্গন; রয়ে যাও বিধ্বস্ত হৃদয়ে চিরদিন...

 


আজকাল রুমের লাইট অফ করে, মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করে ঘণ্টা কাটিয়ে দেওয়ার স্বভাবটা দিনদিন বাড়ার লগে কমতেছে। 

মোবাইল টা কেমন যেনো অসহ্যকর লাগে ইদানীং।

পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকা সত্ত্বেও বালিশের পাশে কিংবা পকেটে পড়ে থাকে অবহেলায়।

এখন বেশিরভাগ রাত কাটে অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে। শরীরটা বেশ ক্লান্ত; বালিশে মাথা, তবুও ঘুম না আসা। চোখ বন্ধ করলেই মনে হয় কি যেনো এক অদৃশ্য চিন্তা চেপে ধরে।

তোমার কথা না বলা কুঁড়ে কুঁড়ে খায় ভেতরটাকে।

জীবনটা কেমন জটিল ও অস্বস্তিকর হয়ে উঠেতেছে দিনদিন।

আজকে ঘাটলাপাড়ে রাস্তায় দেখা হয়েও চোখ নামাই নিলা আমার চোখে চোখ পরতেই। 

এমন তো করো নাই কোনো সময়? :'(

আমার তো অসহ্য লাগে এইরকম করলে তুমি, পর পর মনে হয় নিজেরে।

যদি মনে করো, তোমারে দেখলেই বা হঠাৎ আমার লগে দেখা হইলেই আমি ঘৃণা চেপে তোমারে দেখি, তাইলে তা ফেরাউনের চরিত্রের লাহাইনই মিথ্যা গো।

একরাশ পরিমাণ মুগ্ধতা, মায়া আর ভালোবাসা নিয়া তাকাই তোমার দিক এতিমের লাহাইন।

তুমিও দয়া কইরা একটু তাকাইয়া মুচকি হাইসো লক্ষ্মীটি!☺️


এই যে তুমি আমার বুকে নাইম্মা আশা রাইখা বুকে লগে বুকের জোড়া দিলা,আত্মার লগে আত্মা বান্ধন দিলা , কথা লগে কথার মিলন, স্বপ্নের লগে স্বপ্নের গিট্টু দিলা। বিশ্বাসের লগে বিশ্বাসের সেলাই দিয়া ঘর বাঁধার নতুন একটা জগৎ দিলা চোক্ষু থেইক্যা বুকের ভেতর।  তয় ক্যান এমন আচমকা ঝড় উঠাইয়া ছাইড়া যাইচ্ছো নোটিশ থুইয়া।

একদিন একরাত চোক্ষুর দূরত্বে গেলে কেমন ব্যথার দলাদলিতে ফুইলা উঠে আমার বুক! এসব বুইঝাও অবুঝ হইয়া বুঝ হারাইলা। ক্যান চার আনার জীবনে ষোলো আনা  স্বপ্ন হইয়া ধরা দিয়া,আচমকা হারায় যাইতেসো? :'(

এই যে তুমি রোজ রাইতে গোপন ব্যথা হয়ে বুকে নামো, গোপন  আর্তনাদ আর্তচিৎকার জমা হয় তোমার নামে পাশে, তুমি বুইঝাও বুঝলা না। এই যে গোপন ব্যথা তুমি বুইঝাও অবুঝ! 

এই ব্যথার ঔষধ নাই, ডাক্তার কবিরাজ বাইটা খাইছি, যুক্তিবিদ্যা নিজেরে রাইখ্যা প্রমাণ করতে গিয়ে ধরা খাইছি। নিজেরে তোমার বিপরীত রাইখতে গিয়া বুইঝা আইছি তোমার চোক্ষুর ভেতরে যে মায়া খানি জন্মাইছে আমার ভেতর, হেই মায়া  কাটানোর কোন সূত্র নাই। 

তোমার কথারা জাঁদরেল নেতার মতো উকিলের যুক্তিতর্ক কিন্না লয় ধমকের গলায়। তোমারে ভুইল্যা যাওয়া অসম্ভব। 

আমায় একটু বাঁচিয়ে রাইখো তোমার ভেতর,এই ধরো যেভাবে বাঁচিয়ে রাখে বিধবা নারী তার স্বামীর স্মৃতি।

সময় হলে স্মৃতি খরচ কইরো প্রয়োজনে, যেভাবে জমিয়ে রেখে খুচরো পয়সা কাজে লাগায় অসময় সংসারী নারী।আমায় একটু জমিয়ে রেখো তোমার ভেতর,যেভাবে জমিয়ে রাখে বছরের পর বছর রেফ্রিজারেটরের কফিনের লাশ।

মানুষ তহনই মারা যায় আসলে যহন তার প্রিয়তমা তাঁরে ভুইলা যায়।
আমারে একটু মনে রাইখো তুমি মায়া কইরা, যেভাবে মনে রাখছো দীর্ঘদিন না পড়েও সূরাহ ফাতিহা। 💌

জানি না!

জীবনটা কেমন জটিল ও অস্বস্তিকর হয়ে উঠেতেছে দিনদিন। জানি না সামনে কি আছে। তবে তুমি পাশে থাকলে তামাম দুনিয়ার হক্কল কিছু আমার সহজ ও শান্তিময় লাগে।

তোমারে সময় দেয়ার জন্য ৪ ভার্সিটি যেমন ছাড়ছি, তেমনি তুমি পাশে থাকলে জিত্তা লইতাম পুরো দুনিয়া।

আল্লাহ তা'আলা আবার সব ঠিক কইরা দেক। সবার মনে প্রশান্তি দান করুক, সিদ্ধান্তের যাঁতাকলের এই পরিস্থিতি থাইক্ক্যা উত্তরণের রাস্তা কইরা দিক। :'))

মা-বাপ সবাইরে সাময়িক চোখের মায়া কাটাইয়া বাস্তবতা বুঝার সঠিক বুঝ দান করুক।

পরিস্থিতি হইয়া উঠুক আবারো প্রশান্ত নদীর লাগাইন। প্রশান্তির ফুল ফুটুক প্রতিটা হৃদয়ে...


তুমি সুন্দর, সুশ্রী, লাবণ্যময়ী; তোমাকে সব পুরুষের পছন্দ করা সময়ের ব্যাপার মাত্র লক্ষ্মীটি!

এতে ন্যূনতমও অহংকারের কিছু নেই।

পছন্দ সবাই করতে পারে, প্রেমেও হয়তো তোমার সবাই পরতে পারে; কিন্তু ভালো সবাই বাসতে পারবে না। যাঁদের তুমি প্রিয়জন ভেবে আগলিয়ে ধরতে যাও,সামান্য ছুঁতোতেই তারা পাশ কাটিয়ে চলে যাবে স্বার্থ ফুরালে।

সু'জন সবার জীবনে একজনই থাকে। 

তোমার জীবনে আমিই।

এটা একসময় বুঝে আফসোস করার জন্য হলেও আমাদের একসাথে বাঁচা জরুরি। 

তোমার বাবার পর আমার মতো কেউ তোমাকে এই জনমে ভালোবাসতে পারবে না সে তুমি যাঁরই হও লক্ষ্মীটি, এই আমার আজন্মের ধ্রুবতারা মতো পরিষ্কার ও ঝকঝকা কথা :')

কেম্নে বাসবো?

সবার কাছে তো আর 'তুমি' নাই।🙃

আমি তোমাকে হারাইতে চাই না ফাতিমা, ভুলতেই চাই না। না তো না-ই...

তুমি আমার, দুনিয়ায় যা কিছুই হইয়্যা যাক; আমি তোমারে আমরণ ভালোবাসুম কইলজার ভিত্রে রাইখ্যা।

এমনকি মরণের পরও....

আমি সহজে সরে যাই না। সরালেও সরে যাই না। থাকলে খুব শক্ত করে হাতটা ধরে থাকি। থাকলে আমি আমার সবটুকু দিয়ে থাকি। কারোর অনেক কিছুতে খারাপ লাগলেও নিজেকে বোঝাই যে আমরা কেউই নিখুঁত নই, ভুল তো সবারই হয়। আবার সুযোগ দিই এবং থেকে যাই। অসংখ্য ট্রমায়, লক্ষ বার ক্ষমায়, অন্তহীন দাঁড়ি কমায় থেকে যাই। হারিয়ে যাই না।

কিন্তু আমাকে একবার হারিয়ে ফেললে ফের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে। চাইলে এই পৃথিবীর ৭৫০ কোটি মানুষের মধ্যে ৭৪৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ জনকে খুঁজে পাবে। 

কিন্তু, আমায় পাবে না।

তুমি বরং আগলাই রাইখো আমারে...

❝নিয়ম করে দুনিয়ায় তো সবাই ছাইড়া যায়। 

তুমি নাহয় সবাইরে আশ্চর্য কইরা থাইক্ক্যা যাইয়ো আমার হইয়া ঊর্মিমালা!

ছেড়ে যাইয়ো না আমারে এতিমের লাগাইন রাইক্ক্যা :'))

আমার জীবন ফুরাই যাইবো তাইলে....

আমারে ব্লক করো, গালি দাও, থাপ্পড় দাও, যাই করো আমি মাথা পাইতা নিমু।

কিন্তু ছাইড়া যাইয়ো না তুমি।

পরের জনম জানি না তোমারে পামু কি না, কিন্তু এই জনমে একসাথে থাকবার চাই গো...

একসাথে থাকবার চাই।

আমি চিরকাল তোমার পক্ষে, তোমার দুঃখের পক্ষে, তোমার সুখের পক্ষে, তোমার হৃদয়ের পক্ষে। প্রার্থনা করি, মাবুদও যেনো পক্ষে থাকে তোমার...❞

Comments