ধূসর জীবন...
![]() |
জানো নন্দিনী,
দিনদিন মনে হচ্ছে তোমার স্মৃতি ও অভিমানের ভার আমাকে এক ধ্বংসস্তুপে পরিণত করছে।
পৃথিবীর সমস্ত দুঃখ, সম—স্ত ব্যর্থতা এসে আমার বুকে এসে তোমার স্মৃতির জায়গাটায় হালকা চাপ দেয়।
প্রতিটি চিন্তা আমাকে ছিঁড়ে খায়, প্রতিটি প্যারাডক্সিক্যাল, সাইকোলজিক্যাল, ফাইন্যান্সিয়াল সমস্যা আমাকে শ্বাসরোধ করে ফেলে গভীর অমানিশা-অন্ধকার কুয়োয় ঠেলে দেয়।
জানো ঊর্মিমালা,
এইসবের পরও আমি দাঁড়িয়ে থাকি এক নির্বিকার পাথরের মতো স্থবির হয়ে, যার শরীর ফেটে চৌচির হলেও কাউকে কিছু বলতে পারে না।
চাপা অভিমান-চাপা কান্না, তোমাকে না বুঝাতে পারার চাপা কান্না।
তবুও আমি চেষ্টা করে দিনদিন প্রতিটি আর্তির কাছে সান্ত্বনার হাত বাড়িয়ে দিই, কিন্তু আমার নিজের হাতে সান্ত্বনার স্পর্শ নেই :'(
আমার ভেতরের আত্মা যেন ধীরে ধীরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হয় কেউ যেন ভেতর থেকে আমাকে ধারালো ছুরি দিয়ে শসার ফালির মতো কেটে কেটে শেষ করছে।
জানো নীলাঞ্জনা,
দিনদিন ক্যারিয়ার ও আমাদের জীবনের চিন্তা করতে করতে আমি এক বিষাক্ত সমুদ্রে পরিণত হচ্ছি।
নিষ্ঠুর এই পৃথিবী তার স—মস্ত নোংরা, সমস্ত অন্ধকার তোমার স্মৃতির উপর জোর করে আমার মনের গভীরে ঢেলে দিচ্ছে।
যখন পাশ থেকে কেউ বলে তোমাকে নাকি নববধূ করে কোনো ইউরোপের শকুন নিয়ে যাবে, তখনই আমার বুকে এসে ভার করে সম—স্ত দুনিয়ার ভার :(
কিন্তু ভয় নেই পাগলিটা!
অহনা,
তোমার নামের মতোই আমার হার্টের ঢেউগুলোও ক্রমশ ক্লান্ত হয়ে মরে যাচ্ছে,
দিনদিন আমার হৃদয়ের তলদেশে জমছে ভাঙা স্বপ্নের অসহায় চিৎকার, তোমাকে হারানোর ভয়, বলতে না পারার চাপা কান্নার চিৎকার, হা-হাকার।
জানো ইরোস,
তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হওয়ার নামই নিচ্ছে না।
মানুষের ভালোবাসা নাকি দিনদিন কমে যায়, ভালোবাসার বয়স বাড়লে অনুভূতিরা ফিকে হয়ে আসে!!!
কিন্তু কই!
আমি যতোই তোমার থেকে দূরে যাই ততোই তা মহাবিশ্বের প্রসারণের মতো বাড়তেই থাকে।
ভালোবাসছি তো ভাসছি–ই, থামছি না :)
জানো মায়াবীনি,
গত ১৪৬০ দিন ধরে কতটা কষ্ট জমছে আমার প্রতিটি শ্বাসে তোমাকে কিভাবে শুধাই?
তোমার অভিমান ও রাগের কাছে আমি নিতান্তই এক অসহায় বিড়াল।
আমাদের অদূর ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে প্রতিদিন আমি চোখের নিচে জমে থাকা ঘুমহীন রাতের দাগ ঢাকি, প্রতিদিন আমার হৃদয়ের চিৎকারসুদ্ধ আস্তো গিলে ফেলি, যেন কেউ না শুনতে পায়।
কিন্তু!
কিন্তু আমাকে লুকানোর মানুষ কই? :')
তুমি তোমার স—মস্ত রাগ ও অভিমান দিয়ে আমাকে আমার থেকে তুমি লুকাতে পারো না?
আমার কি এতটুকুও অভিমান হয় না কোনো! :'(
জানো ঢেউ,
এই আমিটা আমার নিজের জন্যই দিনদিন কবর খুঁড়ছে,
এই আমিটা আমার নিজেকেই প্রতিনিয়ত হেমলক-বিষপানে ধুকধুক করে মারছে।
আমার প্রতিটি শিরা আজ ভাঙা বাঁশির মতো হয়ে গেছে, যেখান থেকে বেদনার করুণ সুর ছাড়া আর কিছু বের হয় না।
ইয়া আল্লাহ!
তুমি তো জানো—
লবণের সাথে কখনো ক্ষতস্থানের সংঘাত হয় না, তেমনি দুঃখের সাথে হয় না সুঃখের মহব্বত।
তুমি আমার ঢেউকে তাঁর সুখের দুঃখ বানিয়ো না, বরং আমার দুঃখের সুখ বানিয়ো।
সেই দিনের অপেক্ষায়,প্রিয়তমা…
প্রিয় রবের অনুগ্রহে যখন হালালভাবে শুভ্রতার চাদরে জড়িয়ে কোনো শুক্রবারে তোমাকে পাবো, তখন তোমাকে দেখিয়ে আকাশকে বলবো,



What!!! Like Seriously! How can a person love someone in suxh a way nowadays!!!😶
ReplyDelete