এবার বর্ষার জলে ধুয়ে নিবে মলিন জীবন...
হাল্কা বাতাসে উড়ে যেও না আর কখনো।
আমি জানি, তুমি আর নোংরা বাতাসে উড়ে যাবা না।পাশে আমি যে লক্ষ্মীটি!
নিজেকে শামুকের মত লুকিয়ে রাখিও নিজের ভেতর। অনুভূতিকে সঞ্চয় করতে শিখবে এখন থেকে লক্ষ্মীটি!
জানো ঢেউ,
এই বয়সটা তোমার ফাল্গুনের হাওয়া। এই বিস্মৃতির পরও অনেকেই পুনরায় তোমাকে ধ্বংস করতে আবার তোমার কাছে আসতে চাইবে।
নগরের সবচেয়ে সহজ-সরল ছেলেটাও তোমার জন্য হতে চাইবে হতে দেশান্তরী। তোমার প্রেমে মজনু হয়ে কাফকার মত লিখে ফেলতে পারে যুগান্তরী কাকুতিমিনতি ভরা সব আবেগী নস্টালজিক চিঠিপত্র।
কিন্তু তুমি এসবে যেয়ো না লক্ষ্মীটি!
তোমার ড্রাই ঠোঁটে লেপ্টে আছে কৃষ্ণচূড়া ফুলের রঙ।
অনেকে তোমার পাশে বসতে চাইবে। এক টুকরো শিশির কণার মত হাসি হয়ে ঝুলে থাকতে চাইবে ঠোঁটের কোণায়। চুমু খেতে চাইবে তোমার নরম ঠোঁটে। গভীর সমুদ্রের তলদেশে বাসর সাজিয়ে চাইতে পারে মধুর সঙ্গম।
চুলে তোমার খেলা করে চঞ্চল ঝর্ণার ঢেউ। কেউ কেউ তোমার চুলে ফুল হতে চাইবে। তোমাকে ডাকতে চাইবে ফুলের নামে, সম্বোধিত করতে পারে তাদের প্রিয়তমার নামে। হাতের মুঠোয় পেয়ে গুনে ফেলতে চাইবে অকৃত্রিম আনন্দে প্রতিটি পাঁপড়ি।
কিন্তু তুমি যেয়ো না গো আর লক্ষ্মীটি! 🥺
জানো!
চোখে তোমার জলজ্যান্ত একটা মায়ার পৃথিবীর ছাপ আছে। সুযোগ দিলে কেউ কেউ টুপ করে ঢুকে যে চাইবে ওই পৃথিবীতে। প্রত্যাশার চেয়ে বেশি স্বপ্ন সেঁটে দিতে পারে চোখের প্রতিটি পাতায়। হতে চাইতে পারে তোমার দু'চোখের গাঢ় কাঁজল।
বুকে তোমার সমুদ্রের ঢেউয়ের অশান্ত গর্জন। কেউ কেউ বিড়াল ছানার মত বুকে ঢুকে শুনতে চাইবে ওই গর্জন। জড়িয়ে ধরতে চাইবে তোমায় প্রবল মমতায়। তার সমস্ত প্রার্থনায় রাখতে পারে তোমাকে। চাইতে পারে তোমাকে নিজের চেয়েও বেশী।
কাজলদিঘী,
আজ ফাগুনের ৩০ তারিখ, ২০২৪ এর ১৪ই ফেব্রুয়ারি 'Valentines Day'...
SSC পরীক্ষার ঠিক আগের আজ রাত্রিরেই আজ আমায় দীর্ঘ ১৫৬৪টা দিন অপেক্ষায় প্রহর গুণার পর বলেছিলে 'Aay! Happy Valentines Day' :'))
এসব ফাল্গুনের হাওয়া মূলত ভালোবাসাবাসির আবহাওয়া। প্লিইইজ আর কাওকে এ আবহাওয়ার রিমঝিম অনুভূতির ভাগিদার করিও না লক্ষ্মীটি!
এসব তোমাকে অসহায় করে তুলতে পারে খুব।
তুমি নিজেকে আঁকড়ে ধরে রাখো শক্তভাবে।
এই সুন্দর জীবনে আঙুলের ফাঁকে ঢুকে সুকৌশলে কেউ যেন গুঁজ দিতে না পারে এমন আর কোনো কুৎসিত জীবন, যে জীবনের দিকে কোনোদিনও যেতে চাওনি তুমি প্রিয়তমা আমার!
কারণ এসব ভালোবাসাবাসির ঋতুতে তোমাকে চাইতে পারে অনেকেই।
তুমি যেয়ো না প্লিইইজ :'((
তুমি জানো না!
তুমি অনেক প্রেইশাস ও মহাবিশ্বের এন্টিম্যাটারের চাইতেও দামী। নিজেকে প্রজাপতির মতো রাখতে শিখো লক্ষ্মীটি!
দেখতে ভেতর ও বাহিরে উভয়ই সুন্দর, কিন্তু ধরতে বা ছুঁতে পারাটা ভীষণ কঠিন হওয়া উচিৎ।
(EASY TO SEE AND HARD TO CATCH)🦋
কেউ সাধনা না করেই তোমাকে এত্তো সহজে পেয়ে ফেলবে, এটা বেমানান লক্ষ্মীটি!
একজন বুদ্ধিমতী মেয়ে হিশেবে এই কথাটুকু অন্তত তোমার জানা উচিত যে "সহজে পেয়ে গেলে মানুষ কিন্তু মূল্য দিতে জানে না"।
কম করে হলেও ষষ্ঠ থেকে সপ্তবৎসর হলে সাধনা করা উচিৎ; হোক সেটা আমার মতো একতরফা কিংবা দু লক্ষ্মীটি!
.
হলুদ প্রজাপতি হয়ে তোমার কাজল জানান দেয়া উচিৎ তোমায় ছোঁয়ার দূরত্ব কতটুকু!
সময়ের বিবর্তনে অনেকেই তোমারে চাইবে লক্ষ্মীটি!
কিন্তু…
❝তুমি তারেই নিও, যে তোমারে চাওয়ার আগে তোমার দুঃখের ভাগ বা মন খারাপের ভাগ আগে চাইবো।
তোমার ভাঙা মনের অসংখ্য টুকরোগুলো একত্রে জড়ো করে জুড়তে চায়, যে তোমারে দুঃস্বপ্নের রাতে শক্ত করে হাত ধরে রুপকথা গল্প শোনায়।
যে তোমারে অনুভব করায় জীবন আসলে ফুলের মতো সুন্দর।
আর তোমারে যে পায় সে যেনো কালো গোলাপ ভালোবাসে, নিজের অন্তর কালা কইরাও কিভাবে অন্যরে সুবাস ছড়াই হয় তা শিখনের লাইজ্ঞা সে যেনো গাছ হইয়্যা আগলাইয়্যা রাখে তোমারে যেমনটা রাখে ফুলরে।
কারণ গাছ হইয়াই সূর্যের কিরণরে গ্রহণ আর গুরুগম্ভীর মেঘমালারে আপন কইরা লওন যায়।
তাঁহার মাঝে এক পশলা হলেও সহ্যতা থাকুক, থাকুক আমার চেয়ে এক চামচ হলেও বেশি ধৈর্য্যশক্তি❞
হয়তো অন্য কোনো জন্মে...
[৩০শে ফাল্গুন/১৪ই ফেব্রুয়ারি,২০২৪]



Comments
Post a Comment