এইতো চোখ ফিরে পেলো নক্ষত্রের দ্যুতি...
জানো!
দিনদিন প্রতিদিনের দ্বন্দ্বমূলক দুশ্চিন্তায় আমার হার্টের করোটিকায় আজ বাসা বেঁধেছে দুশ্চিন্তার ক্যান্সার। ভাবতে গেলে অনেকিছুই ভাবনার বরশিতে উঠে আসে...
জীবন
মৃত্যু
সফলতা
ব্যর্থতা
ক্যারিয়ার
পরিবার
এবং বুকের ভেতর ঘাপটে মেরে বসে থাকা তুমি।
সমস্ত ভাবনারা যখন মগজের এপোড়ওফোড় করে ছাত্রলীগ সন্ত্রাসীর মতো ঢুকে হাহাকার বাড়িয়ে দেয়, এই হা-হুতাশের জ্বর মাঝেমাঝে আমায় করে তোলে আ ত্ম-হ ত্যা প্রবণ লক্ষ্মীটি!
ঠিক তখনি তোমার কথা ভাবলে যে রঙীন প্রজাপতি এসে বসে মনের জানলায়; যে শীতল হাওয়া হুহু করে ঢুকে সিদ্ধ মগজকে ঠাণ্ডা করে দেয়, মুহূর্তেই চলে যায় নিমিষেই আ ত্ম-হ ত্যার সতেজতা। তাকেই মূলত ধরে নেই আমি পুর্নজন্ম। আমাদের আবারো দেখা হবে...
তোমার ভালোবাসাই একমাত্র পারে জীবনকে বাঁচাতে।
সে ভালোবাসা যদি হয় তোমার; ইবলিশের এত বড়ো স্পর্দা নেই আমার চিন্তাকে ভেস্তে দিয়ে জীবনকে রশিতে ঝুলিয়ে দিবে।
আমাকে বাঁচতে হবে তোমাকে এক চামচ করে হলেও পাওয়ার জন্য ঊর্মিমালা!
বাঁচতে হবে....
[২৯/০৯/২০২৩]



Comments
Post a Comment