ভালোবাসা ভালোবাসে শুধুই তাঁকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে...
প্রিয় স্বর্ণালতা,
কেমন আছো? হয়তো ভালোই আছো একসাথে, আবার নাও থাকতে পারো। :')
পৃথিবীটা পুরোটাই বিষণ্নতার বেড়াজালে বন্দি এখন, মন খারাপ হতেও পারে, অস্বাভাবিক কিছু নয় লক্ষ্মীটি!
আচ্ছা, জানো ঊর্মিমালা!
আমাদের মন খারাপ কেন হয়?
চাহিদা?
হ্যাঁ হতে পারে, এটি সত্য। যখন আমরা কোনো কিছু পেতে ইচ্ছে করি আর সেটা না পাই তখনই মূলত মন খারাপ হয়। হোক সেটা প্রিয় মানুষ কিংবা কাপড় :')
তবে একটি কথা কি জানো অন্বিতা?
যখন তুমি এইসব রিলেশনে হারামভাবে আত্মমগ্ন হও, তখন তোমার মনে হবে, জীবন মানেই লাঞ্ছনা আর যন্ত্রণাময়।
ধীরে ধীরে লোক জানাজানিতে তুমি হারিয়ে ফেলো তোমার বাতাসের মতো নির্মল ও সফেদ বিচিত্র অনুভূতির বাগানটা। 💔
ক্রমান্বয়ে তুমি দুঃখ, কিংবা হতাশার সাথে যুদ্ধ করতে আগ্রাসী হয়ে উঠবে।
প্রেমিকের দেয়া প্রতিটা দুঃখ তোমাকে প্রশ্নবিদ্ধ করে তোমার চরিত্র নিয়ে, লোকসমাজে তুমি হবে একজন কলংকিনী :'((
জানো লক্ষ্মীটি!
তখন তোমার মনে হবে, সুখের অনুভূতি ছাড়া ভালোবাসায় জয় ছিনিয়ে আনা সম্ভব না।
সম্মান,লয়্যালটি, Privacy, বিশ্বাস আর অপেক্ষা ছাড়া সম্ভব না প্রিয় মানুষটাকে আপন করে পাওয়া....
তাহলে সুখ কোথায়?
গোপন কথাটি হয়তো তোমার কানে কানে বলার প্রয়োজন ছিলো, কিন্তু তুমি আমার থেকে আজ শত মাইল দূরে। কিছু করার নেই, তোমারও যে এক চামচ পরিমাণও দোষ নেই এতে!
যাই হোক স্নিগ্ধাশ্রিয়া!
ভালোবাসার মাঝেই অন্তনির্হিত জীবনের পরম সুখ। কেউ দুঃখ দিলেও তাকে ঘৃণা করার অধিকার তোমার নেই।
ব্যস, সরে এসো ঐ মন্দ পথ থেকে যে পথ ভুলিয়ে দিয়েছে তোমার সমস্ত সাজগোজ, পুড়িয়ে দিয়েছে নিঃস্বার্থ অনুভূতিগুলো।
তোমার কষ্ট আমি ফিল করি সেই দূরে থেকেও।
কক্ষনো তোমার কষ্টকে আমার ভালোবাসার মতো একতরফা দেখো না লক্ষ্মীটি।
তোমার ভালোবাসায় আমাকে অংশীদার না করলেও, তোমার কষ্টের ভাগ একটু হলেও দিও।
কখনো কষ্ট পেলে দিনের শেষ আলোক রেখায় দাঁড়িয়ে মনে রেখো, কেউ একজন আছে যে তোমাকে হরদম স্মরণ করে হাফেজের পড়া কুরআন শরীফের অক্ষরগুলোর ন্যায়।
মনে রেখো লক্ষ্মীটি!
আমি জানি সরলতার প্রতিমা,
আজ তুমি বড়ই একা।
এ বিচ্ছেদের সুর তোমার কানে যেন কিয়ামতের সুরে জানান দিচ্ছে তুমি বড়ই একা।
কিন্তু ভালোবাসা জীবনের খুবই তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়, এটি অস্বীকার করার কোনো উপায় নেই।
কিছু মানুষ হয়তো এখন তোমাকে জ্ঞান দিতে এসে বলবে নিরব থাকো, একা থাকো, ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে ব্লা ব্লা।
সত্যি বলতে সমকামীদের সহমর্মিতার মতোই নিকৃষ্ট এই ব্যাপারগুলো। তবুও কখনো কখনো একা থাকতে হয়।নিজেকে সময় দিতে হয় মনকে ভালো রাখার জন্য, মানসিক শান্তির জন্য। এতে কোনো দোষ নেই লক্ষ্মীটি!
যখন মনে হয় তোমার কোনো বন্ধু নেই, যারা আছে তারা তো শুধু সময়ের জন্যে, তোমার জন্য নয়। হতে পারে সেই একাকীত্ব খুব ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে তোমার জীবনে। সেই বিপদ নিয়ে আলোচনা করার আগে, তোমাকে জানতে হবে একাকিত্ব কী?
“একা” শব্দ-টা দুই অক্ষরের, কিন্তু তুমি হয়তো জানোনা, এটার ভেতর বাস করে কতো কোটি মায়াকীট।
ওরা তোমাকে ডাকে, যখন তুমি নিজেকে দুর্বল আর পরাধীন ভাবো। যখন তুমি মনে করো, তোমাকে কেউ পছন্দ করেনা, কেউ পাত্তা দেয়না, কিংবা ভাবো, কেউ তোমাকে বুঝেনা।
জান আমার,
সাবধান!
ওরা তোমাকে বেঁচে থাকার স্বাধীনতা দিবে, কিন্তু কেড়ে নিবে সবকিছু। যেয়ো না ওদের কাছে। যেমন তোমার স্বতন্ত্র চিন্তাশক্তি, মানবিক গুণাবলি, মায়া,আর সবচেয়ে মূল্যবান যেইটা, সেটা হলো তোমার মুখের টোলপড়া কোমল হাসিটা 🥺
কিভাবে শুরু করবো বুঝতে পারছিনে আজ।
বুকটা ইদানিং খুবই ব্যথা করে, জ্বর হয় মাঝেমাঝে। গতকল্যের ১০৩° কাঁপুনিসহ জ্বরে আমার বন্ধু জুসেদ ঢেলে দেয় আমার মাথায় ২ বালতি ঠাণ্ডা পানি। তারপর কমে গেলে লিখতে বসি আবার কাঁপুনিসহ জ্বরে।
তোমাকে নিয়ে কিছু লিখতে চাইলেই আমার হার্টবিট বেড়ে যায়।
লিখতে না চাইলে রাতে ঘুমাতে পারিনা, তাই বাধ্য হয়ে লিখছি।
ধরো দুঃখ-ডিপ্রেশনে যদি ঘুমিয়ে পড়ো, আর সেই ঘুমে একটা স্বপ্ন দেখলে যে সব ছেড়ে ফিরে আসলে আমার কাছে আর আমি তোমার ঘরের নীড়ে।
কি করবে তখন?
জানতে ইচ্ছে করে খুব আমার।
এমন কিছু যা দূরের, যা পাওয়া যায়না, তার জন্য এই আকুল আকাঙ্ক্ষা অবশ্যই রোমান্টিকদের বৈশিষ্ট্য, তবে আমি কোনো রোমান্টিক মানুষ নই লক্ষ্মীটি!
রাত জেগে তোমাকে নস্টালজিক সব রোমান্টিক গান কিংবা কবিতা-উপন্যাস শুনাতে পেরেও পারি না।
আমি খুবই নগণ্য ভাবুক মানুষ, আমি সব কিছুর উত্তর খুঁজে আসছি এতোটা বছর ধরে।
লক্ষ্মীটি,
আমি বলছিনে আমাকেই ভালোবাসতে হবে।
বস্তুত আমি পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ। না পারলাম তোমাকে ধরে রাখতে না পারলাম নিজেকে জানান দিতে। প্রতিদিন মাথাভর্তি দুশ্চিন্তার সহিত হোস্টেলের টংয়ের দোকানের আদ্রাকের রংচা আর পুরনো সেই 6000 PUFFS এর ভেইপের ধোয়াই আমার নিত্যদিনের সঙ্গী।
আমাকে ভালোবাসতে হবে না লক্ষ্মীটি!
আমি এখনো পারি নি নিজেকে প্রতিষ্ঠিত করে তোমাদের সামনে দাঁড় করাতে, যেই দাঁড়ে এক কথাতেই তুমি হয়ে যাবে চিরদিনের জন্য আমার। আর কোনো নোংরা স্পর্শ তোমার সংস্পর্শে আসার দুঃসাহস করবে না।
লোকে বলে, যে জিনিস তোমাকে সুখ দেয় তাঁকে পৃথিবী থেকে লুকিয়ে রাখো।
< তুমি আমার ভীষণ সুখ ও শখের লক্ষ্মীটি!
তাই আজও জানান দিইনি পৃথিবীকে তুমি আমার >
প্রিয়তমা,
শতবর্ষী ওয়াইনের কসম, আমিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ।
তুমি বিশ্বাস করবে কি-না জানিনা, প্রতিদিনই তোমাকে স্মরণ করার সহিত আমাকে বায়ুর বেগে ভেইপ টানতে হয়, অকস্মাৎ গরম চা ফেলে দাগ বানিয়ে ফেলি পাশে থাকা মুরুব্বির কোল, নিঝুম রাত্রিরের কুকুড়ের ঘেউঘেউ কুঁড়ে কুঁড়ে খায় আমার মস্তিষ্ক...
আমি পারি না সবার সামনে জানান দিতে তোমায় আমি কতটা ভালোবাসি প্রতিদিন, প্রতিঘণ্টা, প্রতি মুহুর্তে;কতটা মিস করি। কিন্তু সেই মিসের প্রত্যেকটা দো'আয় লুকিয়ে থাকো তুমি ও স্মৃতিগুলো।
না পারলাম তোমাকে বুঝাতে, না পারলাম নিজেকে সামলাতে। আর পারি না আমি...
“পৃথিবীর মস্তিষ্ক বড়ই পঁচা ঊর্মিমালা। প্রতিনিয়ত বিচ্ছেদের পুঁজ বেয়ে পৃথিবী হয়ে উঠছে ভালোবাসাহীন, মায়াহীন।
তুমি আর যেয়ো নাকো এইসবে লক্ষ্মীটি।
আমার নিশ্বাস প্রতিনিয়ত বন্ধ হয়ে আসে মৃত্যুর মতো।
আর কোনোদিন দেখা হলে আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে।” :'(
[০১/১০/২০২৩]



Comments
Post a Comment