দুঃখ আমারে দুঃখ দিয়া কয় দুঃখিত…

ঊর্মিমালা গো,

আমার অভিমান তোমার দিকে ধেয়ে আসা এক নিরব চিৎকার। তুমি না বুঝলা ভালোবাসা, না বুঝলা দুঃখ।

তোমার লাইগা আমার তিন ইঞ্চি বুকের ভিতরের ঠাসা পিরিত যেমন বিশুদ্ধ, তেমন বিশুদ্ধ আমার অভিমান গো। 

তুমুল রাগে হাউমাউ কইরা কাইন্দা যেমনে মুখের উপরে ভালোবাসা আড়াল কইরাও কইতে পারি ভালোবাসি না, তেমনি কইরা মনে মেঘের মতো জমানো অভিমান লুকায়া, মনের আগুন মনের ভিতরে ধামাচাপা দিয়া দাঁত কেলাইতে কেলাইতে কইতে পারি, তোমারে খুব ভালোবাসি।

আমার অভিমান সন্ধ্যার আধাঁরের মতো থমথম, দুপুরের জল পুকুরের মতো নির্জন, কুয়াশার মত অস্ফুটে সুন্দর। আমি যেমন দারুণ আবেগে বুকে জড়ায়া নিবার পারি, তেমনি গোপনে অভিমান লইয়া হারায়া যাইবার পারি নগর থেইকা নগর তোমার ধরাছোঁয়ার বাহিরে।

জানো ফাতিমা,

আমার অভিমান তোমার পায়ের কাছে ঝরে পড়া একটা ফুল। দেখতে পাইলে উইঠা যাবো তোমার হাতে, আর না দেখতে পাইলে পঁচে গলে মিশে যাবো ধুলাবালিতে নৈঃশব্দে। 

ঠোঁটের আগায় কেঁপে আসা অদৃশ্য চিৎকার গিলে নিয়ে হারিয়ে যাবে নিরব নিভৃতে আলোকবর্ষ থেকেও বহুদূর।

- তুমি কি আমার চুপচাপ থাকাকে ঘৃণা মনে করো?

- আমার অভিমান কি আসলেই বুঝো না?

- ভাঙ্গাবাও না আমার অভিমান?

মাঝে মাঝে ভাবি তুমি কি আসলেই আমাকে বুঝো না?

কেন মাঝেমাঝে অচেনা মনে হয়, এরকম দেখাও যেন শত বৎসর ধরে আমাদের কোনো দেখা-সাক্ষাৎ নেই? :'((

বুকভরা তৃষ্ণা আর দীর্ঘ যুগের অপেক্ষার প্রহর শেষে যদি কবু দাঁড়াই তোমাদের দুয়ারে-

তবে আমাকে তোমরা অসম্মানের জল দিও না। প্রয়োজন পড়ে যদি সম্মানের সহিত বিষ দিও, সেই বিষ আমি গ্রহণ করবো গভীর আনন্দের সাথে পাগলি!

অপমান আর না ভালোবাসা সহ্য হয় না-

অসম্মানের অট্টালিকাও যেন আমার কাছে জান্নাতের নিম্নতর; আর সম্মানের নরকেও মনে হয় যেন শান্তির ঘর।

তবুও কাছে আসলে কথা না বলে থাইকো না, আমার দম বন্ধ হয়ে আসে।

তারপর চিন্তা করতে করতে মোমবাতির মতো ফুরাই যায় জীবনের আয়ু...


তুমি একটু মায়া করিয়া রাগ ভাইঙ্গাইয়ো, কেমন? :'((

কি ভাইঙ্গাইবা না গো?

আমার তো মাঝেমাঝে তোমারে হারানোর কথা মনে হইলে কইলজ্যা ছিঁড়া যায় রে :'((

তুমি চুপ কইরা থাহো কেন!!!

Comments