চোক্ষোয় তার হিরোশিমার বোমার বিস্ফোরণ, চিবুকের তিলে ঢুকে আছে আস্তো ব্যবিলনীয় সভ্যতা...

 

ঊর্মিমালা,

তুমি বুঝো না অভিমানের মতো অবিরাম শব্দগুলা! সবদিক দিয়ে ম্যাচিউরড হলেও এইদিক দিয়ে বুঝেও বুঝো না।

তুমি মৃত্যুকে ভয় পাও, বুড়ি হয়ে যাওয়াকে ভয় পাও; তাই আমার বন্ধু হয়ে উঠতে বেশ সময় নিয়েছো। তবে মৃত্যু কে উপেক্ষা করে তোমার অপেক্ষার অবসান বরাবরই অবিচল...

তোমার চোখে চোখ রেখে কথা বলতে আজও ঢুক গিলতে হয় আমার। তুমি পাহাড় ভালোবাসো তবু পাহাড়ে উঠলে তোমার শ্বাসকষ্ট হয়। তুমি ফুল ভালোবাসো তবু গাছের জ্বালা বোঝোনা!

ফুল হতে গেলে আগে শক্ত হতে হবে।কতজনের গাল-মন্দ, পাড়িয়ে চলে যাওয়া সহ্য করে কোমল হতে হয় তার ইয়ত্তা নেই!

সেই হিশেবে আমি কি নেই পাশে?

লক্ষ্মীটি!

তুমি বোঝো না পাশাপাশি হাঁটার সময় হাত ছোঁয়ার বাহানায় শরীর রক্তচাপ হার্টবিট কতটা বেড়ে যায়। প্রথম চোঁখে চোখ পড়ার মুহূর্ত যা ভীষণভাবে তড়পে তড়পে ওঠে অতি ভয়ানক। নিজেকে শক্ত করে প্রথম চুমুর ছোঁয়া আজও ঠোঁটে লেগে তা ভাবলে আজও জ্বর স্যাৎ বাহানা বানায়। 

তুমি বুঝো না আসলেই!

তোমাকে বুঝাতে হবে স্টেশনে এক কাপড়ে আচ্ছাদিত কিছু মানুষজনের কথা, তোমাকে বোঝাতে হবে অভাব, ভারের চায়ের শেষ চুমুকের স্বাদ ও সিগারেটের শেষ টান।

মাঝেমাঝে ভাবি!

তোমায় ঘুরতে নিয়ে যাব গ্রামের শ্মশানে! দু'দণ্ড বটতলায় বসিয়া সময় কাটাবো দু'জন একবার।

তারপর তোমার চোখে আমি বিষণ্ন প্রকৃতি দেখবো আর তুমি আমার চোখে আমার মৃত্যু।

দেখাবো কত মানুষ আসে আর যায়। শুধুমাত্র কিছু সময় থেকে ওই কিছুসময় কি না-ই বা হয় তা না দেখিয়ে বলা যাবে না তোমায়।

একপাশে মৃত দেহ বিনা বস্ত্রে স্নান করাচ্ছে, ঠিক পাশের ঘাটে এক ঝাঁক পায়রা শব্দ করে কি যেন বলতে চাইছে। গরু-বাছুর যেনো মানুষের সাথে মিশে সুন্দর জীবন কাটাচ্ছে তা না দেখিয়ে জীবন শুরু করা বৃথা।

তোমাকে করতে হবে অপেক্ষা...

তোমাকে বুঝতে হবে উপেক্ষা।

আমার শরীরের রৎ আর চলে না...

আপনের টুকিটাকি অবহেলাও আজ আগুনের ফুলকা হয়ে মন পুড়ায় আমায়। কেন করো এরকম তুমি?

অতিরিক্ত চিন্তাভাবনার এক ক্ষুদ্র মানব হিশেবে আমিই কি ঠিক?

এখনো কি তবে পূর্বের প্রেমিককে ভুলতে পারো নি? 

বাসো কি আমার চেয়েও ভালো বেশি?

আমার সাথে কি তাহলে অভিনয় আর স্বার্থের জন্য ছিলো সব?

শুনলাম দ্বিতীয় পুরুষ নাকি নারীর সবচেয়ে কাছের হয় বিচ্ছেদ পরবর্তী জীবনে?

আরে আমি তো প্রথম পুরুষই হইতাম। আমি তো আপনেরে আপনি নিজে নিজেরে ভালোবাসার আগেও ভালোবাসছিলাম, তবুও কেন আপনের মন পাই না,পাই নাই লাগে আমার? :'))

তবেই?

তবে কি যাত্রা শেষ আমাদের?

তবে কি আমাকে হারাই ফেললা?

Comments