তোমারে পাইলে বিষণ্নতা আর আমারে পাইতো কই?
ঊর্মিমালা,
তুমি আমাকে ভালোবাসো না, আমি তা সহজেই মেনে নিতে পারব, কিন্তু-ভালোবাসা দেখিয়ে ইচ্ছে হলেই আমাকে রেখে তুমি চলে যাবে তোমার পথে আমি তা মেনে নিতে পারব না!
তুমি ভালো না বাসলে বলে দিও আমাকে ভালোবাসো না। আমাকে চাও না।
আমি হাসিমুখে চলে যাব অথবা দূর থেকে তোমাকে ভালোবাসব আজন্ম।
একতরফা ভালোবাসা সুন্দর কোনো চাওয়া নেই, পাওয়া নেই, কোনো স্বার্থ নেই, নিজস্ব কোনো দুঃখবোধ নেই!
দুঃখ একটাই, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসলে না! :'(
কিন্তু আমাকে মন থেকে ভালো না বেসে তুমি আমাকে কখনো বলিও না, ভালোবাসি লক্ষ্মীটি!
ভালোবাসা করুণার জিনিস নয়, এটা একটা শুদ্ধতম অনুভূতি যা তুমি অশুদ্ধ করতে পারবে না :')
❝আল্লাহ তা'আলা বোধহয় আমারে কখনো ক্ষমা করবে না গো! কারণ, আমি নামাজে দাঁড়িয়েও-
সৃষ্টিকর্তাকে না ভেবে তার সৃষ্টি কোন এক মায়াবী মানুষের কথা অসংখ্যা বার ভেবেছি।
ব্যস দুনিয়ার সকল কল্যাণ তাঁকে ঢেলে দিক, সুখী রাখুক যার সাথেই রাখে।❞



Comments
Post a Comment