গোলাপ না পেয়ে আফসোস করো না; তুমি নিজেই একটা গোলাপ লক্ষ্মীটি...


ঊর্মিমালা,

আমি জানি এখনও তুমি মানুষকে বিশ্বাস করতে ভয় পাও। হৃদয়ের বিকীর্ণের রেশ এখনো রয়ে গেছে তোমার করোটিকায় ভয় হিশেবে। কারণ প্রতিবারই মানুষ তোমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে, আন্তরিক হওয়ার পরই তোমাকে ভীষণভাবে দুঃখ দিয়েছে। আমি জানি সে দুঃখগুলো এখনও তুমি বয়ে বেড়াও গোপনে গোপনে বুকের ভিতর। আমি চিনি তোমার সমস্ত আঘাত, আমি খুব ভালো করে জানি তোমার সবকয়টি ভয়ের কারণ।

কেবল....

তুমি জানোনা তোমার দেখা পেলে আমার হৃদয় কী গভীর আনন্দে ঝলমল করে ওঠে। কত তীব্র যত্ন নিয়ে আমি তাকাই থাকি তোমার মায়া ভরা দু’চোখের দিকে। সিঁথির দিকে। আমি জানতে চাই তোমার সব গোপন, আমি বুঝতে চাই অজানা ভাষার গানের মত তোমাকে, আমি শুনতে চাই তোমার সমস্ত অহেতুক কথাবার্তাও সবসময়।

প্রবল হতাশার দিনেও আমি তোমাকে এনে দিতে চাই একমুঠো সম্ভাবনা। তোমার সমস্ত ব্যাথাতেও ফুটাতে চাই স্বর্গীয় সুখের ফুল। ভালোবাসতে চাই তোমার সব খুঁত, তোমার সব বদঅভ্যেস,যাবতীয় মুদ্রাদোষ, তোমার সব অসুখবিসুখ। 

আমি তোমার বুকে মাথা রেখে হতে চাই পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। তোমায় নিয়ে আলুথালু করে পার করতে দিতে চাই জীবনের সমস্ত বসন্ত ও শীত।

আমার জান!

আমি জানি প্রিয় হওয়ার পর অপ্রিয় হয়ে উঠতে তোমার ভীষণ খারাপ লাগে। অবহেলা তোমার দু’চোক্ষের বিষ, অপমান সহ্য হয়না একদম, যত্নের পর অযত্ন বেড়ে গেলে নিজেকে তোমার নিজের কাছে অসহায় মনে হয়।

কিন্তু জানো!

বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি ভাসমান এই জগৎ সংসারে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয় লক্ষ্মীটি; আমায়ও একটু বিশ্বাস করিও। 

ভালোবেসে আমি তোমায় অনুভব করাবো যে এবার অন্তত তুমি কোন ভুল মানুষকে বিশ্বাস করোনি, এবার অন্তত তুমি কোন ভুল মানুষের হাতে হাত রাখনি।

আমায় বিশ্বাস করিও লক্ষ্মীটি—

জানো প্রজ্ঞাপারমিতা,

তবুও তোমায় তোমাকে ভুলে যাওয়া এতোটাও কঠিন ছিলো না । আমি খুব সহজেই তোমায় ভুলে যেতে পারতাম যদি পৃথিবীতে বৃষ্টি না হতো, যদি গান না গাইতো পাখিরা, যদি চাঁদের বুক হতে জোৎস্নারা নেমে এসে রাতের পৃথিবীকে চুমু না খেতো।

প্রকৃতি নিজেই চায়না আমি তোমাকে ভুলে যাই। প্রকৃতি প্রতিদিনই এমনসব অপূর্ব দৃশ্য এবং পরিবেশ তৈয়ার করে রাখে যা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। তোমাকে ভুলে যাওয়াটা এক প্রকার অসম্ভব করে তুলে।

তোমাকে কোনোরকম কারণ ছাড়াই আরোও কিছুকাল মনে রাখবো আমি; এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামবো এক ভোরে পৃথিবীর ওপাশে।

ততক্ষণে তুমি শুধু জানবে, কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায়, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃ ত্যু র কাছেও, তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনোও....

❝কখনো যদি দেখো গোটা পৃথিবীও তোমার বিপক্ষে চলে গেছে, ইয়াদ রাখিও সেদিনও আমি থাকবো তোমার পক্ষে।

আমি থাকবো চিরকাল তোমার পাশে...❞




Comments