প্রতীক্ষাতে প্রতীক্ষাতে, সূর্য ডুবে রক্তপাতে...
জানো ফাতিমা,
আমার জন্য কেউ অপেক্ষা করে নাই গো কোনোদিন। আমি করছি।
কেউ আমার জন্য অপেক্ষা করে আফসোসের সুরে কহনো কয় নাই, 'তুমি আসবে বলে আকাশে মেঘলা বৃষ্টি এখনও হয়নি।'
আমি কোনদিন কারো প্রথম চয়েজ হইতে পারি নাই। প্রায়োরিটির প্রথম স্থানে আমারে জীবনেও কেউ বসাই নাই গো। কারও কাছ থেকে জোর গলায় কইতে শুনি নাই আমি, “তোমারে আমার লাগবোই লাগবো, তোমার আগে আমার গোটা দুনিয়া তুচ্ছ।”
জানো!
আমার মন খারাপে কেউ খালি গলায় একা বসে গায় নাই কোন বেঁচে থাকার গান, মস্তিষ্কের শেষ শিরা হতে কেউ আমার জন্যে রাত্তিরি জেগে কবিতা লিখে নাই। বলে নাই, ''তুমি চাইলে মেঘনার ঢেউয়ের মাঝে লিখে দিতে পারি দেনমহর'' অথবা কেউ রবীন্দ্রনাথের গানের মত আহ্লাদ কইয়্যা কয় নাই,"ওহে কি করিলে বলো পাহিবো তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে"
কিছু মানুষ আছে, যারা গোটা জীবন শুধু সেকেন্ড চয়েজ হয়েই থাকে। তাদের পাওয়ার জন্য কেউ পৃথিবী লণ্ডভণ্ড করে দেয় না। দিতে চাইলেও অন্য কেউ এসে আগেই তাদের দুনিয়াটা অগুছালো করে দিয়ে যায়।
আমাদের খুশি করতে কেউ এসে দুয়ারে দাঁড়ায় না একগুচ্ছ ফুল হাতে। আমাদের প্রশংসা করার জন্য দিশেহারা হয়ে কেউ খোঁজে না বাংলা অভিধানের সুন্দর সুন্দর উপমাগুলো।
একচিমটি সম্মান, এক ছ'টাক গুরুত্ব, এক মুঠো ভালোবাসার তৃষ্ণার বিপরীতে আমরা বুকের ভিতর এক সমুদ্র ভালোবাসা গোপন করে রুদ্ধ কবিতার মত এই বিশ্বব্রাহ্মাণ্ডে নক্ষত্রের মত একা বেঁচে থাকি।
যদিও এ বেঁচে থাকা আনন্দের নয়, তবুও বেঁচে থাকি, বেঁচে থাকতে হয় বলে....
"ভাগ্যে থাকলে তোমাকে পেয়ে আমি পুনরায় আবার বাঁচা শুরু করবো ঊর্মিমালা।
তারপর থেকে আমাকে আর মেরে দিয়ে চলে যেয়ো না গো তুমি?" :'(
[২৭/০৯/২০২৩]



Comments
Post a Comment